ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ব্যাডমিন্টনে ৫ জেলাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন রাজবাড়ীর দিপু

ads

৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আন্তঃকলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার টানা ৫ জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজবাড়ী আবুল হোসেন কলেজের শিক্ষার্থী মেহের হোসেন দিপু। দিপু রাজবাড়ী জেলার সদর উপজেলার মুলঘর ইউনিয়ন পশ্চিম মুলঘর গ্রামের বাসিন্দা মুরাদ মন্ডল ও ঝর্না বেগম দম্পতির সন্তান। তিনি আবুল হোসেন কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের বর্ষের শিক্ষার্থী।


জানা যায়, দিপু প্রথমে রাজবাড়ী জেলা জোনে সকল কলেজ কে পরাজিত করে  ফরিদপুর জোনে অংশ নিয়ে ফরিদপুরসহ গোপালগঞ্জ, মোকছেদপুর শরিয়তপুর, মাদারীপুর জেলাকে একটানা পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


ফরিদপুর রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ, ফরিদপুর জেলা ক্রীড়া অফিসার উপস্থিত থেকে চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে ট্রফি ও সনদপত্র তুলে দেন।

ads
ads
ads

Our Facebook Page